মৌলিক প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের কোর্স (গাঠনিক এবং সামষ্টিক) মূল্যায়নের ক্ষেত্রে এই নির্দেশিকা অনুসরণ করা হবে-
মৌলিক প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের পিটিআই কার্যক্রমের শুরু থেকে মূল্যায়ন নির্দেশিকা অনুসরণে মডিউলভিত্তিক ও অন্যান্য গাঠনিক মূল্যায়ন পরিচালিত হবে এবং মডিউল শেষে সামষ্টিক (লিখিত) পরীক্ষা, প্রশিক্ষণ বিদ্যালয় কার্যক্রম,ইন্টার্নশিপ বিদ্যালয় কার্যক্রম এবং চূড়ান্ত ভাইৰা অনুষ্ঠিত হবে। ইন্টার্নশিপ বিদ্যালয় কার্যক্রমের মূল্যায়ন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার, সহকারী ইনস্ট্রাক্টর (ইউআরসি/টিআরসি), ইনস্ট্রাক্টর (ইউআরসি/টিআরসি), এবং উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক নির্দেশিকা অনুসারে পরিচালিত হবে। ইন্টার্নশিপবিদ্যালয় কার্যক্রম শেষের দিকে পিটিআই কর্তৃক চূড়ান্ত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পাঠনিক ও সামষ্টিক মূল্যায়নের নম্বর যোগ করে ফলাফল চূড়ান্ত করা হবে।
ক্লিক👉 করুন (গাঠনিক এবং সামষ্টিক) মূল্যায়নের পরিপূর্ণ নির্দেশিকা
No comments: