e-primary school system
ই প্রাইমারী স্কুল সিস্টেম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ( DPE) একটি পোর্টাল । এই পোর্টালে বিদ্যালয়ের সকল তথ্য সংরক্ষিত থাকে। বিদ্যালয়ের মৌলিক তথ্য, ভৌত তথ্য, শিক্ষক তথ্য, ছাত্র-ছাত্রী তথ্য,বিদ্যালয় পরিদর্শন রিপোর্ট সহ জমির তথ্য, আসবাবপত্রের তথ্য এই পোর্টালে আপডেট করতে হয়। আমরা যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্ত তারা সবাই এই বিষয় সম্পর্কে অবগত আছি যে, বর্তমানে এই পোর্টালের মাধ্যমেই বিদ্যালয় পরিদর্শন করা হয়। তাই আমাদের সবাইকে বিদ্যালয়ের সকল তথ্য সব সময় আপডেট রাখতে হবে। কিন্তু কিভাবে তা করতে হয় তা অনেকে জানে না। আজ আপনাদের এই সহজ বিষয় সম্পর্কে শিখাব। ভালো লাগলে বা কোন অস্পষ্টটা থাকলে অবশ্যই জানাবেন ।
চলুন শুরু করা যাকঃ
প্রথমে আসুন দেখে নেই ই-প্রাইমারী স্কুল সিস্টেম পেইজ টা দেখতে কেমন
এখন আমাদের যা করতে হবে—
১) প্রথমে google chrome অথবা Firefox ব্রাউজার এ http://www.dpe.gov.bd লিখে ব্রাউজ করুন ।
2) পেইজের ডান দিকে বারের নিচের দিকে ই-প্রাইমারী স্কুল সিস্টেম Click করুন ।
৩) একটা পেইজ আসবে- নিচের দিকে বিভাগ ক্লিক করুন।
৪)বিভাগ এ ক্লিক করার সাথে সাথে একটি login পেইজ আসবে। ( http://202.51.191.190:5463/login.aspx ) এই লিঙ্ক কপি করে সরাসরি এই পেইজ এ চলে যান।
৫)login ই-প্রাইমারী স্কুল সিস্টেমে Log In করতে user id section এ EMIS CODE এবং Password section এ উপজেলা শিক্ষা অফিস কর্তৃক প্রদত্ত Password লিখে ENTER চাপ দিলে আপনার বিদ্যালয়ের পেইজ এ চলে যাবেন।
৬) এখন যে সকল তথ্য হালফিল করার প্রয়োজন সেগুলু বাম পার্শের বারে ক্লিক করে করে আপডেট করে দিলেই কাজ শেষ।
ই-প্রাইমারী স্কুল সিস্টেম
Reviewed by SCHOOL MASTER BD
on
April 26, 2019
Rating:
Reviewed by SCHOOL MASTER BD
on
April 26, 2019
Rating:





No comments: